ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাজেক ভ্যালিতে আগুন; পুড়ে ছাই অর্ধশতাধিক রিসোর্ট
ডুয়া নিউজ : টানা প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জ্বলছে রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিকেল সাড়ে ৫টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুনে সাজেকের ৬০-৭০টি রিসোর্ট পুড়ে গেছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে কটেজগুলো পুড়ে যেতে থাকে। সেনাবাহিনী ও স্থানীয়রা বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, “এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে দুইটি ইউনিট এবং দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে। তবে ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।”
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “এখনো কতটা পুড়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আনুমানিক ৬০-৭০টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।”
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।”
জেলা প্রশাসক আরও বলেন, “আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি