ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ঘুষের অভিযোগে শ্রীবরদীর ইউএনওর সিএ বদলি
নিজস্ব প্রতিবেদক: ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) ইনসান আলীকে অন্যত্র বদলি করা হয়েছে।
জানা গেছে, ইনসান আলীকে জেলার ঝিনাইগাতী উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. নুরুল আমিনকে শ্রীবরদী উপজেলায় সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। তবে অফিস আদেশে বদলির কারণ হিসেবে ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে’ উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) দৈনিক যুগান্তরে ‘ঘুসে চাকরি, ছাঁটাই করায় সেই টাকা দাবি সুইপারের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শ্রীবরদী উপজেলায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি শেরপুরের জেলা প্রশাসকও পর্যবেক্ষণ করেন।
প্রকাশিত সংবাদে বলা হয়, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সুইপার পদে মুক্তা হরিজন নামে এক নারীকে ফেব্রুয়ারি থেকে মাস্টার রোলে চাকরি দেওয়া হয়। ওই চাকরি পেতে মুক্তা হরিজন ইউএনওর সিএ ইনসান আলীসহ আরও দুজনকে চার লাখ টাকা ঘুষ দেন বলে অভিযোগ করেন।
জুন মাসে মুক্তা হরিজনের চাকরি চলে যাওয়ার পর তিনি ওই ঘুষের টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে ৬ আগস্ট তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ইনসান আলী ওই রাতেই মুক্তা হরিজনকে চার লাখ টাকা ফেরত দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে মুক্তা হরিজনের কাছ থেকে তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের একটি লিখিত নেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বদলির কারণ ব্যাখ্যা না করলেও ইনসান আলীর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি