ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এসএসসিতে দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
নিজস্ব প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষায় নাটোরের সিংড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও বাহাদুর দাখিল মাদ্রাসা। এ দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন।
এ ছাড়া বড়সাঐল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন করে পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চবিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন মাত্র তিনজন।
কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সবুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী ও সহকারী শিক্ষক মাহফুজ আখতার বলেন, তাঁদের প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই ভালো। কিন্তু এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষকরা হতবাক। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
বাহাদুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী বলেন, এ বছর প্রতিষ্ঠানটি থেকে নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠানটি নন-এমপিও হলেও ২০০৪ সাল থেকে এর ফলাফল বরাবরই সন্তোষজনক।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা বলেন, সব প্রতিষ্ঠানের ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ