ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে মো. সাহাবুদ্দিনের সময়ে জালিয়াতির মাধ্যমে ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এ আবেদন জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে ব্যবসায়ী এস আলমের সহযোগিতায় তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে এই ঋণ অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হন।
চারটি অডিট ফার্মের পরিচালিত তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণে গুরুতর অনিয়ম ধরা পড়ার পর ব্যাংক কর্তৃপক্ষ দুদকের কাছে এ বিষয়ে অনুসন্ধানের আবেদন জানায়।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর মো. সাহাবুদ্দিন পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচালনা পর্ষদে যুক্ত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি পর্ষদ থেকে পদত্যাগ করেন।
পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি