ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
স্পোর্টস ডেস্ক: বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত লিওনেল মেসি ইন্টার মিয়ামির ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনার রোজারিওতে ফিরে গেছেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বাবাকে শেষ বিদায় জানান। মেসি পরিবারের এই শোকের সময়ে পাশে দাঁড়িয়েছে রোজারিওর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব নিউয়েলস ও রোজারিও সেন্ট্রাল।
হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা ছিলেন না, দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছেলের এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি বাবার মৃত্যুর খবর পেয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির ক্যাম্প ছেড়ে রোজারিওয় ছুটে যান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি এল প্রাদো কবরস্থানে বাবাকে শেষ বিদায় জানান। কড়া নিরাপত্তার মধ্যে স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়।
মেসির বাবাকে শেষ বিদায় জানানোর সময় কবরস্থানের বাইরে ভিড় করেন অসংখ্য ভক্ত। হাতে জার্সি, ব্যানার ও নানা বার্তা নিয়ে তারা মেসি পরিবারের প্রতি সমবেদনা জানান।
হোর্হে মেসির মৃত্যুতে শোক নেমে আসে পুরো রোজারিও শহরে। বিশেষভাবে নজর কেড়েছে শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব নিউয়েলস ও রোজারিও সেন্ট্রালের অবস্থান। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে কঠিন এই সময়ে দুই ক্লাবই মেসি পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং পৃথকভাবে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে।
রোজারিও ফুটবল সংস্থা এবং সেন্ট্রাল কর্দোবাও মেসি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সেন্ট্রাল কর্দোবা ক্লাবটি লিওনেল মেসির এক ভাই প্রতিষ্ঠা করেছিলেন।
হোর্হে মেসির মৃত্যুতে শোকের আবহে রোজারিওর ফুটবল অঙ্গনের এই ঐক্য মেসি পরিবারের প্রতি শহরটির গভীর আবেগ ও ভালোবাসারই প্রকাশ ঘটিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি