ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ আগস্ট ০৯ ১৫:১৫:৪০

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গ্রামের মানুষ যেন চিকিৎসাসেবা নিতে শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র সরেজমিনে ঘুরে দেখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতের দিকে কোনো নজর দেওয়া হয়নি। ফলে দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনার নানা দুর্বলতা সামনে আসে। সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন কঠোর অবস্থানের পর জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪... বিস্তারিত