ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ছিনতাইয়ের কবলে ঢাবি শিক্ষার্থী, চোখ হারানোর শঙ্কা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র কাউসার সম্প্রতি ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। এয়ারপোর্ট এলাকায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়েছে। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এয়ারপোর্ট এলাকার ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কাউসার এবং তার বড় ভাই একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন যাতে করে ভাইয়ের ফ্লাইটধরার জন্য যেতে পারেন। কিন্তু চালক মহাসড়ক ব্যবহার না করে ভেতরের একটি পথ দিয়ে তাদের নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের ঘিরে ফেলে এবং হামলার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের আরেক শিক্ষার্থী হানিফ জানিয়েছেন, মাইক্রোবাসের ভেতরেই ডাকাতরা গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্র কাউসারের চোখ ও কপালে আঘাত করে। হানিফের অভিযোগ, চালকের সঙ্গে ছিনতাইকারীদের পূর্বপরিচিতি থাকতে পারে।
কাউসারের আহত হওয়ার পরিস্থিতি খুবই গুরুতর। তার চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় চক্ষু ইনস্টিটিউটের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা জানান, কাউসারের কর্নিয়া এবং স্লেরা দুটিই কেটে গেছে, যা দীর্ঘদিনের জন্য চোখের ক্ষতি করতে পারে। তারা চিকিৎসা করলেও আশাবাদী নয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ঘটনার কথা শুনেছেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে এখনও তার কাছে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)