ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন রাবি শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের জোহা চত্বরে ধর্ষণ, খুন ও ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
তারা বিক্ষোভ সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজাও পড়েন। দেশজুড়ে চলা এসব ঘটনার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, যেই নারীরা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ছিল তারা আজ ধর্ষণের শিকার হচ্ছে। রাস্তায় নামলেই মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারছেন না। আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো ব্যর্থতার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন।
শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি যদি আপনারা রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তবে আপনাদেরকেও বিদায় করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)