ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এরপরই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তবে এ বছর একাদশে ভর্তি কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ড।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আলোচনা হয়েছে। সভায় আগের মতোই এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। তবে এবার কোটা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতে পারে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির জন্য একটি ওয়েবসাইট থাকবে। সেখানে অনলাইনে আবেদন নেওয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষার জিপিএ এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, নিয়মে খুব একটা পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই এসএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা আবেদন করে কলেজের পছন্দক্রম দেবে। ফলাফল ও কলেজের শূন্য আসন বিবেচনায় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
একাদশে ভর্তির নীতিমালা কবে প্রকাশ করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হতে পারে। অথবা ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে পারবে।
আবেদন ও ভর্তিপ্রক্রিয়া যেভাবে
কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে শিক্ষার্থীর ফলাফল, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রম বিবেচনায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।
এ পদ্ধতিতে শুধু কলেজ ও মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ভর্তি পৃথক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
এদিকে নটর ডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসসহ মিশনারি কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করে থাকে। এসব কলেজে আবেদন ও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের