ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের সামনে আরও একবার লম্বা ছুটি কাটানোর সুযোগ এসেছে। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ সুযোগ তৈরি হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে ওই দিন এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিলে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি। ফলে মোট চার দিনের ছুটি পাওয়া যাবে।
এদিকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এসব প্রতিষ্ঠানে কর্মরত অনেকেরও চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও বৃহস্পতিবার ছুটি নিতে হবে।
মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা