ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
জুলাই ১৭ বছরের আন্দোলনের পরিণতি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই জুলাই তো আমাদের ধারাবাহিক আন্দোলনের একটা পরিণতি, ১৭ বছরের আন্দোলনের পরিণতি।’
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই জাতি কখনো অন্যায়-অবিচারকে দীর্ঘদিন ধারণ করে না। যেকোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে একটি পর্যায়ে এই জাতি ভয়ংকর মূর্তিতে আত্মপ্রকাশ করে। জুলাই তারই চূড়ান্ত পরিণতি।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের সময়। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শাসনের পরিণতি ঘটেছে।
শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গে রিজভী বলেন, ‘এখন যারা নরম সুরে কথা বলছেন, শেখ হাসিনার আমল ভালো ছিল, আমি মনে করি তাদের কথার সঙ্গে জুলাইয়ের বাস্তবতার কোনো মিল নেই।’
জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে রিজভী বলেন, আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। এটা সামগ্রিকভাবে জনগণের একটি বিরাট উত্থান। সেই উত্থানের পরিণতি হচ্ছে জুলাই। এত ভয়াবহ আত্মদান, এত মাসুম বাচ্চাদের মৃত্যু একজন ফ্যাসিস্ট কতটা ভয়ংকর আগ্রাসী হতে পারে, আমরা তার নমুনা দেখেছি।
জুলাই আন্দোলনের সময় বিএনপির ভূমিকা নিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে দাবি করে রিজভী বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিল। তিনি বলেন, ‘আজকে অনেকে নিজস্ব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে ছাত্রদের আন্দোলনকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন।’
আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা উল্লেখ করে রিজভী বলেন, কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, মার্চ ফর জাস্টিস প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপি সমর্থন জানিয়েছে। তাঁদের দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও রাস্তায় নেমেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ইউট্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ