ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি এদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এক দফার বিষয়টি সামনে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়; বরং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।’
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিত সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ‘ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতি করছে।’
তিনি বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নুরুল হক নুর বলেন, নতুন নেতৃত্বের ওপর সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার দায়িত্ব রয়েছে। মানুষের পাশে থেকে তাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, শহীদ মিনারে ৩ আগস্ট জনগণ এক দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল, কারও ঘোষণার জন্য অপেক্ষা করেনি। তিনি বলেন, ‘হাসিনার পিয়ন যেখানে ৪০০ কোটি টাকা মেরে দেয়, গণ-অভ্যুত্থানের পরে একজন উপদেষ্টার পিয়ন ৩০০ কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে পরিবর্তন কোথায় হলো? ক্রেডিটবাজির আওয়ামী রাজনীতির বয়ান যারা এখন করতে চায়, তারাই গণ-অভ্যুত্থানের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তারাই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনৈক্য তৈরির মূলনায়ক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় “কিংস পার্টি” করে আজকে তারা গণতন্ত্রের ছবক দিচ্ছে এটাই তাদের ভণ্ডামি।’
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, এরশাদুল হক, সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, হাবিবুর রহমান, আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রাহুল ইসলাম এবং বিভিন্ন যুব সংগঠনের সিনিয়র নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর