ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট-সংক্রান্ত কার্যক্রম বর্তমানে অধিদপ্তরে চলমান রয়েছে। এ সংক্রান্ত চিঠি এখনো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে না পৌঁছানোয় বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে সুখবর পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) অথবা আগামী সপ্তাহে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় চিঠি পাঠানো হলে বেতন ছাড়ের কার্যক্রম শুরু করবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এর আগে বাজেটের সংস্থান না থাকা, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)–সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে গত মে মাসের বেতন সময়মতো পাননি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা। পরে জুলাই মাসে তারা একসঙ্গে মে ও জুন মাসের বেতন পান।
জুলাই মাসের বেতন যাতে সময়মতো দেওয়া যায়, সে উদ্যোগ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা) মোহাম্মদ মাহমুদুল হক বৃহস্পতিবার (৬ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার বিষয়ে এখনও কোনও চিঠি দেয়নি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাদের চিঠি পেলে আমরা কাজ শুরু করব। আজই চিঠি দিতে বলেছি। সেটি পেলে যত দ্রুত সম্ভব বেতন দেওয়ার চেষ্টা করা হবে।’
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে কিছু টেকনিক্যাল কাজ চলছে। আশা করি, আগামী সপ্তাহে সুখবর পাবেন তারা।’
এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক গত ৭ জুলাই ছাড় করা হয়। পরে ৮ জুলাই থেকে তারা জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেন।
এরও আগে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে জনতা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়। গত ৩০ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল