ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কিচেন ম্যানেজার নিয়োগ দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘কিচেন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কিচেন ম্যানেজার পদে নির্ধারিত সংখ্যক নয়, প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা।
বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই এ পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়নি। কর্মস্থল হবে ঢাকার মগবাজার এবং কাজ করতে হবে অফিসে।
আবেদনের জন্য প্রার্থীদের হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইনভেন্টরি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পুষ্টিমান বিষয়ে জ্ঞান থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতঅনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। কাজের দায়িত্ব, আবেদনপদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদন করার শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি