ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ২৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ১৪ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪তম গ্রেডে ব্যক্তিগত সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
এ ছাড়া ১৬তম গ্রেডে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৯৮০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ জুলাই তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি (সার্ভিস চার্জসহ) ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন গ্রহণ শেষ হবে আগামী ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টায়।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্টওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে