ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যে বার্তা দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে এর আগে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এ নির্দেশনা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, জুলাই আন্দোলনের মূল চেতনা সমুন্নত রাখা এবং আইনি বাধ্যবাধকতা পালন নিশ্চিত করতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য সরকার পুনরায় অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করা, দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ করা এবং ভবিষ্যতে সেগুলো প্রচার ও প্রকাশ না করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রযোজ্য আইনের ধারা উল্লেখ করে এ বিষয়ে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের একটি অংশ আদালতের নির্দেশনা অনুসরণ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার থেকে বিরত থাকলেও কিছু গণমাধ্যম এখনো তা প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান করে। যেসব গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের সরকার ধন্যবাদ জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জাতীয় ঐক্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সব গণমাধ্যম আগের মতো দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি