ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদনের সুযোগ শেষ আজ
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এই প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।
এর আগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন ২০ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ২ লাখ ১৪ হাজার ২৩৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৩ হাজার ৮৫৭টি, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯৫টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৭৮৬টি আবেদন জমা পড়েছে।
প্রতি ইউনিটে (এ, বি, সি) ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, যার ফলে তিন ইউনিট মিলিয়ে ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীদের জন্য সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৪০, মানবিক ৪.২৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৭৯, আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫৯, মানবিক ৪.৯৩ এবং ব্যবসায় শিক্ষা ৪.৮৮।
অন্যদিকে প্রথম ধাপের চূড়ান্ত আবেদনকারীদের জন্য সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯, আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।
এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী পদ্ধতিতে, মোট ১০০ নম্বরে, যেখানে ৮০টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে এক ঘণ্টা। ভুল উত্তরের জন্য প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)