ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার–রপ্তানি পদে ১০ জন জনবল নিয়োগ দেবে। গতকাল (৩ আগস্ট) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি রপ্তানি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। তবে আবেদনকারীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
এটি ফুলটাইম চাকরি। নারী ও পুরুষ-উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে গাজীপুরের কালীগঞ্জে।
প্রতিষ্ঠানটি নির্বাচিত প্রার্থীদের বাজার-সম্মত বেতন দেবে। পাশাপাশি আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আংশিক ভর্তুকিতে দুপুর ও রাতের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ এবং প্রাণ-আরএফএলের আউটলেটগুলোতে ছাড় ও বাকিতে পণ্য কেনার সুযোগসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২ সেপ্টেম্বর ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের