ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নিউ মার্কেট এলাকায় ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আনিকা মেহেরুন নেছার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, লাশটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আনিকার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা হতে পারে। মৃত ছাত্রীর বাম হাতে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে। যা প্রেম সংক্রান্ত বিষয়ে হতাশার কারণে হয়ে থাকে। এ ঘটনায় আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রেখেছি।"
এদিকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুরা এই ঘটনায় শোক জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)