ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা অপপ্রচার চালাতে না পারেন, সে বিষয়ে দেশটির সরকারের আনুষ্ঠানিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এ ধরনের কোনো কার্যক্রম পরিচালিত হলে তা ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও হুঁশিয়ারি ও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা এ বার্তা স্পষ্ট করেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, পূর্ণ আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা প্রকাশ্যে ভাষণ দিতে পারেন। সাক্ষাতে এ বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বিবৃতি দিতে না পারেন বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন, সে ক্ষেত্রে ভারত সরকারের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উসকানিমূলক আচরণ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে।
জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পক্ষই নিয়মিত গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করেছে। আলোচনার মাধ্যমেই বিদ্যমান যেকোনো সমস্যার দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)