ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ভারতের ভারী বৃষ্টি-বন্যা, প্রাণ গেল ১৪ জনের
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্যোগের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালা ও সংলগ্ন কর্নাটক রাজ্যে এই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে।
কেরালা রাজ্য সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রোববার (২ আগস্ট) পর্যন্ত রাজ্যটিতে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে প্রায় ২৭৫টি ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাতিসান সোমবার (৩ আগস্ট) জেলা কর্মকর্তাদের সঙ্গে ত্রাণশিবির ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা করবেন বলে জানিয়েছেন। এর আগে রোববার তিনি জানান, বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও রাজ্যের কয়েকটি এলাকায় তীব্র বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা ভারী বর্ষণের কারণে রাজ্যের বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের একটি পরীক্ষাও স্থগিত করেছে রাজ্য সরকার।
এদিকে কেরালার প্রতিবেশী কর্নাটক রাজ্যের উত্তরাঞ্চলে অতিবৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। গত শনিবারের ওই ভূমিধসে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা