ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় উন্মুক্ত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, গাইবে মাইলস-ওয়ারফেইজসহ জনপ্রিয় ব্যান্ড
বিনোদন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত ঐতিহাসিক অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুর, সাম্য ও গণমানুষের ঐক্য উদযাপনে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এ সংগীত উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
আগামী ৫ আগস্ট রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্টটির মূল আয়োজন। এতে দেশের জনপ্রিয় ও কিংবদন্তি ব্যান্ডগুলো একই মঞ্চে সংগীত পরিবেশন করবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশ নেবে ‘মাইলস’, ‘ওয়ারফেইজ’, ‘ডিফারেন্ট টাচ’, ‘লালন’, ‘হাইওয়ে’, ‘অ্যাসেস’ এবং ‘রি রি’।
গণমানুষের সুর ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ব্যান্ডগুলো তাদের জনপ্রিয় গান পরিবেশন করবে। সংগীতপ্রেমীদের জন্য কনসার্টটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। ৫ আগস্ট দুপুর ১টায় সোহরাওয়ার্দী উদ্যানের গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। এরপর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে কনসার্ট।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ। আসুন, সংগীতের সুরে একসঙ্গে উদযাপন করি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এবং পুনর্নবায়ন করি আমাদের সম্মিলিত গণতান্ত্রিক প্রত্যয়।’
আয়োজকদের মতে, গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখা এবং তরুণ প্রজন্মের মধ্যে সাম্য ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের প্রত্যাশা, আগস্টের এই বিকেলে সংগীতপ্রেমীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল