ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন অ্যাডলফ খান। ‘সুদর্শন পুরুষ’ হিসেবেও তিনি সমানভাবে পরিচিত। এবার সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে অভিনয়ে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।
নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অ্যাডলফ খান। জানা গেছে, ছবিতে তাকে যৌনকর্মীর দালালের ভূমিকায় দেখা যাবে।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যই তাকে নির্বাচন করা হয়েছে।
নির্মাতা মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিলো যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।’
নতুন সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাডলফ খান বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এ চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার।
সিনেমাটিতে অ্যাডলফ খান ছাড়াও অভিনয় করছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা