ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বন্যার্তদের পাশে ঢাবি অ্যালামনাই চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় স্বজন হারানো পরিবারগুলোর প্রত্যেককে ১৫ হাজার টাকা এবং বন্যায় গৃহহীন পরিবারগুলোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা জানান, শুধু দুর্যোগকালীন সময়েই নয়, ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার এই ধারা অব্যাহত রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রাম।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ লিপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব আহমেদ সোবাহান।
অ্যালামনাই সদস্য নৌবাহিনী কর্মকর্তা জাকের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যালামনাই উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, অ্যালামনাই সদস্য ব্যাংকার মোহাম্মদ তাসনিম, অধ্যাপক গোলাম কিবরিয়া এবং স্থানীয় রেডক্রিসেন্ট সহকারী মোহাম্মদ বোরহান উদ্দিন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)