×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, পরে বিয়ে

২০২৬ আগস্ট ০২ ১১:৪৭:৫১

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, পরে বিয়ে

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে মাহ্ফুজ সরকার রাকিবকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এরপর উভয় পক্ষের সম্মতিতে ওই রাতেই আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে এ ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তার দাবি, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন।

মাহ্ফুজ সরকার রাকিব বলেন, ‘আগের রাতে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল বলেই তিনি সেখানে ছিলেন এবং শুক্রবার সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, মেয়ের সঙ্গে আগে থেকেই মাহ্ফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাহ্ফুজ রাকিবের বিয়ে পড়ানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত