ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা ক্রিকেটারের
স্পোর্টস ডেস্ক: দলে সুযোগ না পাওয়ার হতাশায় আত্মহত্যা করেছেন ভারতের মহারাষ্ট্রের এক কিশোরী ক্রিকেটার। নাগপুরের বাজাজ নগর থানা এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় নিহত ১৭ বছর বয়সী ক্রিকেটারের নাম অদিতি চৌখান্ডে। আকোলার বাসিন্দা অদিতি প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।
মা ও দাদুর সঙ্গে নাগপুরে বসবাস করতেন অদিতি। তার বাবা মহারাষ্ট্র সরকারের গণপূর্ত বিভাগের একজন ঠিকাদার এবং তিনি আকোলায় থাকেন। চলতি বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন এই কিশোরী।
পুলিশ জানিয়েছে, ভাইয়ের সঙ্গে নিয়মিত ক্রিকেট অনুশীলন করতেন অদিতি। বুধবার রাতে মায়ের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। এরপরই আত্মহননের পথ বেছে নেন। ঘটনার সময় বাবা ও দাদু বাড়িতে ছিলেন না। অন্য শহরে খেলতে গিয়েছিলেন তার ভাই।
ঘটনার আগে একটি চিরকুট লিখে যান অদিতি। সেখানে তিনি লিখেছেন, ‘ভাই, তুমি খুব ভালো খেলো। আমিও একজন বড় ক্রিকেটার হতে চেয়েছিলাম। তুমি বাবা-মাকে গর্বিত করবে। আমি দলে সুযোগ পাই না। খুব হতাশ।’
তদন্তকারী পুলিশ কর্মকর্তা চেতন চৌহান বলেন, ‘দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই অদিতি এই সিদ্ধান্ত নিয়েছে। পরের ধাপের দলে সুযোগ পাওয়ার আশায় বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিল সে। মনে হচ্ছে, দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে।’
পুলিশ আরও জানিয়েছে, অদিতি বারবার দলে সুযোগ না পাওয়ার প্রকৃত কারণ নিয়েও তদন্ত করা হতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ