ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রথমবার বাংলাদেশকে হারাল নেপাল
ডুয়া নিউজ : পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। গতকাল প্রথম ম্যাচে পরাজয়ের পর, আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে সিরিজে ১-১ সমতা আনলো। কাবাডি খেলায় নেপালের এটি ছিল প্রথমবার বাংলাদেশকে হারানোর ঘটনা। সফরকারী দল নেপাল সিরিজে ফেরায় পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ এখন জমে উঠেছে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে সফরকারীরা প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপাল দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে একটি লোনার গোলের বিপরীতে নেপালও একটি লোনা গোল অর্জন করে। ফলস্বরূপ দুই দলই সমান ২৪ পয়েন্ট নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে উত্তেজনা বাড়তে থাকে। বাংলাদেশ সমান তালে লড়াই করে নেপালের সাথে। এক সময় দুই দলের স্কোর দাঁড়ায় ৩৮ পয়েন্টে। এরপর তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল, ফলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে কিছুটা গুছিয়ে নিয়ে আবার সমতায় ফিরে আসে মিজানরা। ম্যাচের শেষ এক মিনিটে দুই দল ৪২ পয়েন্ট নিয়ে সমান অবস্থায় পৌঁছায়। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসল নেপাল।
৪৫-৪২ পয়েন্টে ম্যাচ জিতে যায় নেপাল। এর ফলে জমজমাট সিরিজের ইঙ্গিত দিয়েছে নেপাল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)