ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
পার্থ হক: যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক AI (Artificial Intelligence) Basic Training Course-2026 এ আবেদন গ্রহণ চলছে।
কোর্সটি আগামী ২ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দুই মাসব্যাপী অনুষ্ঠিত হবে। মোট প্রশিক্ষণের সময় ৩০০ ঘণ্টা, যা ৫০ কর্মদিবসে প্রতিদিন ৬ ঘণ্টা করে পরিচালিত হবে। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না।
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো এক জেলার নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে এবং ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা, প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থা এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আবেদন গ্রহণের শেষ সময় ২৫ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, মৌখিক পরীক্ষা ২৯ জুলাই এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৩০ জুলাই ২০২৬।
পরীক্ষার স্থান ও সময়সূচি নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন করা যাবে www.dydaiproject.com/apply ঠিকানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়