ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জার্মানিতে
তীব্র দাবদাহে প্রায় ১০ হাজার মৃ'ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক ৯ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই)। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরকেআই জানিয়েছে, তাপপ্রবাহজনিত মৃত্যুর সবচেয়ে বড় অংশই ৭৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে ঘটেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, যেসব সপ্তাহে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেসব সময় মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
রবার্ট কখ ইনস্টিটিউট বলেছে, ‘ফলে আমরা ধারণা করছি, এ গ্রীষ্মে দেখা দেওয়া তাপপ্রবাহগুলোও একইভাবে মৃত্যুহার বৃদ্ধি করবে।’
এর আগে জুন মাসে জার্মানির অনেক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পৌঁছে রেকর্ড গড়া তাপপ্রবাহ দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়