ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ওয়ানডেতে নতুন অধিনায়ক কে? জানালেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার লিটন দাস। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন ভারত সিরিজ থেকেই উইকেটকিপার-ব্যাটার লিটন এই দায়িত্ব পালন করবেন। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তিনিই ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন। সাদা বলের ক্রিকেটে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এ সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।
সিদ্ধান্তের ব্যাখ্যায় তামিম ইকবাল বলেন, “তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুজন ক্যাপ্টেন থাকা উচিত।”
লিটন দাসকে নেতৃত্বে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, “মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজের মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছিনা, বিশেষ করে ব্যাটিংয়ে। আশা করি সে রিদমে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে ব্যাখ্যা দিয়েছি। সে বিষয়টা বুঝতে পেরেছে। দুই পাশ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।”
এর আগে, গত বছরের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।
মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে বাংলাদেশ সন্তোষজনক পারফরম্যান্স করলেও দেশের বাইরে প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁর অধিনায়কত্বে খেলা ১৩টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে।
এ পর্যন্ত মিরাজের নেতৃত্বে বাংলাদেশ মোট ২৪টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ১০টিতে জয়, ১৩টিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?