ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফুটবলকে বিদায় জানালেন নেইমার
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানালেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই তারকা। খবর গোল ডটকমের।
কোপা সুদামেরিকানায় ভেনিজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দেন নেইমার।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ পর্বে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়া ম্যাচটিই শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকল।
অভিজ্ঞ এই ফরোয়ার্ড জানান, জাতীয় দলকে বিদায় জানাতে গিয়ে তার কোনো অনুশোচনা নেই। কারণ, দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
ম্যাচ শেষে গোল ডটকমের বরাতে নেইমার বলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম, নিজের রক্ত ও জীবন দিয়েছি এবং সবসময়ই হলুদ জার্সির জন্য লড়াই করেছি। তবে এখন আমি আর চালিয়ে যেতে চাই না।’
এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম উজ্জ্বল আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করা নেইমার চারটি বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবল সান্তোসে। সম্প্রতি একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের সমালোচনা ও ভয় দেখানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ম্যাচ শেষে সে বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ব্রাজিলের সাবেক অধিনায়ক।
নেইমার অভিযোগগুলো নাকচ করে বলেন, ম্যাচ-পরবর্তী মন্তব্যের উদ্দেশ্য ছিল দলকে আরও ভালো পারফরম্যান্সে উদ্বুদ্ধ করা এবং মান ধরে রাখার তাগিদ দেওয়া।
তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক ও বিরক্তিকর, তবে এতে আমার কোনো দোষ নেই। এই ধরনের খবর বহু মানুষের কাছে পৌঁছে যায়। আমি ম্যাচের পর কথা বলেছি, আরও ভালো খেলার কথা বলেছি এবং বলেছি যে আমাদের এত অসতর্ক হওয়া চলবে না।
আপনি এভাবে কোনো ম্যাচ ড্র করতে পারেন না। দলের অধিনায়ক হিসেবে তা বলার পূর্ণ অধিকার আমার রয়েছে।’
মাঠের বাইরের বিতর্ক থাকলেও কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ের মাধ্যমে ব্রাজিলিয়ান ক্লাবটি টুর্নামেন্টের নকআউট পর্বের (শেষ ১৬) টিকিট নিশ্চিত করেছে। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব ম্যাকারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)