ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি শত শত আন্দোলনকারী। বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বিক্ষোভে আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধযন্ত্র বন্ধ কর’, ‘ওয়াশিংটনে ইসরাইলের প্রভাব উন্মোচন কর’ এবং ‘ফিলিস্তিনিদের মানবাধিকারও গুরুত্বপূর্ণ’।
মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে পৌঁছানোর পরও নেতানিয়াহুর সফরকে ঘিরে হোয়াইট হাউসের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুই নেতার বৈঠকে গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে তার অষ্টম বৈঠক।
ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহুর প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে। গ্রাহাম দীর্ঘদিন ধরে ইসরাইলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থি গোষ্ঠী। তাদের অভিযোগ, এই সমর্থন গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক