ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করবেন যেভাবে
ডুয়া ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এতদিন ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য অর্থের বিনিময়ে Meta Verified সেবার ওপর নির্ভর করতে হলেও এবার নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কোনো অর্থ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ মিলবে। তবে এ সুবিধা পেতে ব্যবহারকারীদের পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে। আবেদন করার সময় একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা ওই ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।
যেসব শর্ত পূরণ করতে হবে
এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না।
প্রাথমিকভাবে শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টে আপাতত এটি প্রযোজ্য হবে না।
কোথায় দেখা যাবে ভেরিফায়েড ব্যাজ
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ ফেসবুকের বিভিন্ন সেবায় প্রদর্শিত হবে। শুরুতে এটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফিডে প্রকাশিত পোস্টেও ব্যাজটি প্রদর্শন করা হবে।
কেন চালু হচ্ছে এই সুবিধা
মেটার ভাষ্য, নতুন ভেরিফায়েড ব্যাজের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন তা নিশ্চিত করা। তবে ভেরিফায়েড ব্যাজ পাওয়া মানেই কোনো অ্যাকাউন্ট বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য এমনটি নয়। তাই সব ব্যবহারকারীকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।
যেভাবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন করবেন
১. ফেসবুক অ্যাপ খুলুন এবং যে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ চান, সেটিতে লগইন করুন।
২. প্রোফাইল সেটিংস বা Accounts Center-এ গিয়ে Verification বা Verified Badge–সংক্রান্ত অপশন নির্বাচন করুন (ফিচারটি চালু হলে অপশনটি দেখা যাবে)।
৩. Apply for Verification বা ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন অপশনে ক্লিক করুন।
৪. নির্দেশনা অনুযায়ী একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে আপলোড করুন। এই ভিডিও ব্যবহার করে মেটা আপনার মুখের সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করবে।
৫. প্রয়োজন হলে আবেদন নিশ্চিত করে Submit বাটনে ক্লিক করুন।
৬. পরিচয় যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?