ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হার্ভার্ডের পোস্টডক্টরাল ফেলোশিপে আবেদন শুরু
পার্থ হক: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড অ্যাকাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপে আবেদন করতে পারবেন। নির্বাচিত গবেষকেরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজের পাশাপাশি বিশ্বের খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬।
সুযোগ-সুবিধা
নির্বাচিত পোস্টডক্টরাল অ্যাকাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন। এছাড়া হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে।
এ ছাড়া গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা, গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা, স্বাস্থ্যবিমা এবং আন্তর্জাতিক গবেষক ও খ্যাতিমান শিক্ষাবিদদের সঙ্গে কাজ ও মতবিনিময়ের সুযোগও পাবেন নির্বাচিত ফেলোরা।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এ সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যাতায়াত ও হোটেল ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্টঅনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ