ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ শেষে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমের একটি বিশেষ মুহূর্ত সম্প্রতি সামনে এসেছে। ফাইনালে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ হারানো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিদায়বেলায় দলের প্রতিটি সতীর্থকে একটি বিশেষ উপহার দিয়েছেন। বিষয়টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কেলসি-রোজ বাওয়ার্স মেসির দেওয়া সেই উপহারটি দেখান।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত কেলসি-রোজ একটি বাদামি রঙের ব্যাগ প্রদর্শন করছেন। ব্যাগটিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপের ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নাম লেখা ছিল।
ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘আমাকে তোমাদের সত্যিই দারুণ একটা জিনিস দেখাতে হবে, তোমরা এটা দেখে খুব খুশি হবে। এই ব্যাগটা মার্কোস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এসেছে, এতে তার নাম লেখা আছে।’
এরপর তিনি জানান, ব্যাগটি মেসির পক্ষ থেকে দেওয়া উপহার। তার ভাষায়, ‘এটা তার মাতের জন্য, মেসি এই উপহার সব খেলোয়াড়কে দিয়েছেন।’
ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনা অধিনায়কের ব্র্যান্ডের লোগোসংবলিত একটি সোনালি স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, ইয়ের্বার একটি প্যাকেট এবং চামচযুক্ত একটি ধাতব স্ট্র।
কেলসি-রোজ বাওয়ার্স আরও বলেন, মার্কোস সেনেসি উপহারটি যত্ন করে সংরক্ষণের জন্য তার কাছেই রেখে গেছেন। তিনি বলেন, ‘মার্কোস এটা আমাকে দিয়েছে যত্নে রাখার জন্য, যাতে আমি এটা মিয়ামিতে নিয়ে যেতে পারি।’ এরপর তিনি উপহারের সঙ্গে থাকা ইয়ের্বার প্যাকেটও দেখান।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের একটি আন্তরিক ও ঘরোয়া মুহূর্ত সামনে আসে। জানা যায়, মেসি ব্যক্তিগতভাবে দলের প্রতিটি সতীর্থকে এই উপহার দিয়েছেন। আর্জেন্টাইন সংস্কৃতিতে জনপ্রিয় পানীয় ‘মাতে’কে কেন্দ্র করেই এই উপহার সাজানো হয়, যা দলটির ঐক্য ও বন্ধনের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)