ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এবার মেসির জার্সি, শাকিরার পোশাক উঠছে নিলামে
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন মূল্যবান স্মারক নিলামে তুলছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। নিলামে থাকছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত বল, কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্সের পোশাকসহ আরও নানা সংগ্রহযোগ্য সামগ্রী।
মঙ্গলবার ঘোষিত এই অনলাইন নিলাম আগামী ২২ জুলাই শুরু হয়ে এক সপ্তাহ চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে ব্যয় করা হবে।
বিশ্বকাপ চলাকালে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে পরিচালিত এই উদ্যোগে ফিফা ও গ্লোবাল সিটিজেন সংস্থার অংশীদারত্বে ‘ওয়ান গোল চ্যারিটি অকশন’-এ টুর্নামেন্ট–সংশ্লিষ্ট ৪০টির বেশি সামগ্রী বিক্রির জন্য তোলা হচ্ছে। এসবের মধ্যে রয়েছে শিল্পীদের ব্যবহৃত পোশাক, অটোগ্রাফযুক্ত জার্সি এবং অফিসিয়াল ম্যাচ বল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে টুর্নামেন্টের ফাইনালের হাফটাইমে বিটিএসের গায়ক জিমিনের পরা জার্সির জন্য। এছাড়া ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার। বলটি দ্বিগুণ দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর মিউজিক ভিডিওতে শাকিরার পরা হলুদ ক্রপ টপ ও ট্রাউজার। এছাড়া যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও নিলামে তোলা হবে।
এ ছাড়া বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরেছেন, সেটিও নিলামের তালিকায় রয়েছে। ১১ মিনিটের এই আয়োজনের মঞ্চে শাকিরার সঙ্গে ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস অংশ নেবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)