ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রোনালদোর বিদায়ে পর্তুগাল কেন বড় সংকটে
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। ফলে খুব শিগগিরই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন বলে আলোচনা চলছে।
সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে স্পেনের কাছে হেরে নকআউট পর্বের আগেই বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদো ঘোষণা দেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের ঘোষণা দেননি তিনি। ফলে নতুন কোচ জর্জ জেসুসের অধীনে আরও কিছু ম্যাচে তাকে দেখা যেতে পারে। তবে বিশ্বকাপের মঞ্চে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
রোনালদোর অবসরের পর বিশ্বের কাছে পর্তুগাল কীভাবে নিজেদের নতুনভাবে উপস্থাপন করবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ, তিনি শুধু জাতীয় দলের একজন ফুটবলার নন; সময়ের সঙ্গে তিনি নিজেই পরিণত হয়েছেন একটি বৈশ্বিক ব্র্যান্ডে।
আন্তর্জাতিক পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি এবং দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে রোনালদোর অর্জন তাকে পরিসংখ্যানের গণ্ডি ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মাঠের বাইরেও তার প্রভাব ছিল সমান শক্তিশালী।
পর্তুগিজ সংবাদ সংস্থা লুসাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কেটিং বিশেষজ্ঞ দানিয়েল সা বলেন, ‘বিষয়টি শুনতে কিছুটা কঠোর মনে হতে পারে। তবে ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে পর্তুগাল জাতীয় দল এবং আরও অনেক দলকে একসঙ্গে মেলালেও তাদের চেয়ে এককভাবে অনেক বেশি বড় রোনালদো।’
তার বিশ্বজুড়ে জনপ্রিয়তা পর্তুগালের জন্য এনে দিয়েছে অসংখ্য স্পন্সরশিপ, বাণিজ্যিক চুক্তি এবং নতুন বাজার। ইউরোপের বাইরের কোটি কোটি মানুষও মূলত একজন ফুটবলারের কারণেই পর্তুগালের খেলা দেখা শুরু করেছিলেন।
দানিয়েল সা আরও বলেন, ‘আমি কোনো খেলাধুলার বিশ্লেষণ করছি না, করছি ব্র্যান্ডের বিশ্লেষণ। তিনি যখন চলে যাবেন, তখন তা একটা বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়াবে। কারণ কী পরিমাণ প্রচার ও গণমাধ্যমের মনোযোগ আমরা হারাতে যাচ্ছি, তা মানুষ এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারছে না। আমরা যেন খুব দ্রুত নিচের দিকে নামতে থাকা কোনো চলন্ত সিঁড়ি থেকে ছিটকে পড়ব। বিগত ২০ বছর ধরে তিনি একাই পর্তুগালকে অসংখ্য চুক্তিতে স্বাক্ষর করিয়েছেন এবং প্রচুর অর্থ উপার্জনে সহায়তা করেছেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?