ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
বাকৃবিতে অস্ত্রসহ আটক ৫
ডুয়া ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অস্ত্র ও মাদকসহ পাঁচ সন্দেহভাজন বহিরাগতকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সামনে থেকে তাদের আটক করা হয়।
বাকৃবি পুলিশ ক্যাম্পের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রিফাত ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের সুপারিবাগান এলাকার রাজীব (১৬), মো. কাওসার মিয়া (১৭), মো. নাঈন (১৪) ও শামীন (১৩)।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় টহল দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা। এ সময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহভাজন মনে হয় এবং অটোরিকশা চালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, জন্মনিরোধক উপকরণ, মাদকসেবনের উপকরণ, কেঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক পাঁচজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে, আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশের এসআইকে জানিয়েছি যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে যাতে তারা তাদের টহল কার্যক্রম বাড়িয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু