ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহাকে দলে নিচ্ছে কোলো কোলো
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলরক্ষক ভোজিনহা শিগগিরই চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। দলবদলের তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
৪০ বছর বয়সী এই গোলরক্ষক পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়ার পর কোলো কোলোর সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছেন। ক্লাবটির সভাপতি অনিবাল মোসা আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম ওলে-কে জানিয়েছেন, ভোজিনহার সঙ্গে তাদের চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে।
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে ভালো ফল করার লক্ষ্য নিয়েই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভিড়াচ্ছে কোলো কোলো।
বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ ষোলোর আগে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত সব সেভ করে ভোজিনহা ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন। তার পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে ২৯ মিলিয়নে পৌঁছায়।
টুর্নামেন্ট শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিসহ আরও কয়েকটি ক্লাবের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত চিলির কোলো কোলোকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
নতুন ক্লাবে ভোজিনহা কাজ করবেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের অধীনে। পাশাপাশি সতীর্থ হিসেবে পাবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং দলের আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে।বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর কোলো কোলোতে যোগ দেওয়ার মাধ্যমে ভোজিনহার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)