ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ১৩৯ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের সাক্ষী ছিলেন।
স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালই হয়ে থাকল নিকোলাস ওতামেন্দির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
সম্প্রতি রিভার প্লেটে যোগ দেওয়া ওতামেন্দি বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখতেন। তার ভাষায়, ফুটবল তাকে যে সম্মান দিয়েছে, তার মধ্যে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগই সবচেয়ে বড় অর্জন।
বিদায়ী বার্তায় বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাগ্যই যেন চেয়েছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি বিশ্বকাপের ফাইনাল হোক। যদিও কাঙ্ক্ষিত ফল আসেনি, তবু সতীর্থদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে তিনি গর্বিত। নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক। তিনি বলেন, সমর্থকদের ভালোবাসা ও সমর্থন খেলোয়াড়দের সবসময় এই অনুভূতি দিয়েছে যে, তারা শুধু ১১ জন ফুটবলার নন, বরং পুরো জাতির স্বপ্ন বহন করছেন।
এর আগে ওতামেন্দি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন ওতামেন্দি, যার মধ্যে ২১টি ছিল বিশ্বকাপে। এ সময় তিনি করেছেন আটটি গোল। ২০১০, ২০১৮, ২০২২ ও ২০২৬ চারটি বিশ্বকাপেই দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের স্বাদ পান, আর ২০২৬ আসরে রানার্স-আপ হন। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ এক সফল অধ্যায়ের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ