ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এ ফলাফলে মোট ৬ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার্থীরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
পিএসসির পূর্বঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফলাফল প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা এখন ১১ আগস্ট থেকে শুরু হবে।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এখানে দেখা যাবে।
তবে পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশের গতি বাড়ালেও এর পূর্ণ সুফল পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত ফল প্রকাশের পর পিএসসি সুপারিশ পাঠালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার ধীরগতির কারণে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
তথ্য অনুযায়ী, ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের প্রায় আট মাস পার হলেও পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা এখনো চাকরিতে যোগ দিতে পারেননি। এর মধ্যেই ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও দ্রুত প্রকাশ করা হয়েছে। ফলে একদিকে পিএসসি ফল প্রকাশে গতি আনলেও অন্যদিকে ভেরিফিকেশন জটের কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকছে।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০ জন চিকিৎসক নিয়োগ পাবেন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু