ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যতের প্রশংসা করলেও তিনি জানিয়ে দিয়েছেন, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষকে থামানোই আর্জেন্টিনার একমাত্র লক্ষ্য।
বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেখানে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি।
ইয়ামালকে নিয়ে মেসি বলেন, তিনি দীর্ঘদিন ধরেই এই তরুণকে অনুসরণ করছেন। বার্সেলোনার হয়ে খেলার কারণেও ইয়ামালের প্রতি তার বিশেষ নজর রয়েছে। মেসির ভাষ্য, অল্প বয়সেই ইয়ামাল বিশ্ব ফুটবলে নিজের অবস্থান তৈরি করেছে এবং সামনে তার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। তবে ফাইনালে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে সেই পথ রুদ্ধ করা।
সংবাদ সম্মেলনে শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা বহুল আলোচিত ছবির প্রসঙ্গও ওঠে। সে বিষয়ে মেসি বলেন, তখন ইয়ামাল ছিল ছোট্ট শিশু, আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে হবে এটি সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইয়ামাল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
স্পেনের প্রতি সম্মান জানিয়েও মেসি স্পষ্ট করেন, ফাইনালে ইয়ামালকে নিজের সেরাটা খেলতে না দেওয়ার চেষ্টা করবে আর্জেন্টিনা। একই সঙ্গে তিনি বলেন, স্পেনের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছে এবং তাদের খেলার ধরনও প্রশংসার দাবি রাখে। তবে আর্জেন্টিনারও নিজস্ব শক্তি রয়েছে, যা নিয়ে তারা শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই।
শিরোপার মঞ্চে দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে একদিকে থাকবে স্পেনের তরুণদের উচ্ছ্বাস, অন্যদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার অভিজ্ঞতার পরীক্ষা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড