ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জবিতে আধা ঘণ্টা দেরিতে এসে পরীক্ষার সুযোগ পেলেন ১২ শিক্ষার্থী
ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আধা ঘণ্টা দেরি করে আসা ১২ জন পরীক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। দেরি করে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।
দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাদের প্রশ্নপত্র ও ওএমআর শিট সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, আমাদের নির্দেশনা ছিল পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে। কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদের বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, দেরিতে আসা ১২ শিক্ষার্থীদের অনুষ্ঠিত পরীক্ষা নিয়ে আমরা এখন মিটিং করছি পরবর্তীতে জানানো হবে।
জানা যায়, গত দুইদিন ‘ডি’ এবং ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ন্যায় আজ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায়ও গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় অতিমাত্রায় যানজট ছিল এবং সেই সাথে হালকা বৃষ্টি হচ্ছিল তাই তাদের কেন্দ্রে আসতে দেরি হয়েছে।
জবি কেন্দ্রে দেরিতে আসা এক শিক্ষার্থী বলেন, গুলিস্তান থেকে তীব্র জ্যাম। পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। জানা যায়, দেরিতে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট মিনিট দেয়া হয়েছিল।
দেরিতে আসা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জবি উপাচার্য ড. রেজাউল করিম বলেন, আমরা তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো এবং আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্যই কাজ করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ