ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে স্টেডিয়ামের বাইরে আটক তিনজন
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্টেডিয়ামের বাইরে দুই আর্জেন্টাইন ক্লাবের উগ্র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সান লরেঞ্জো ও হুরাকানের সমর্থক গোষ্ঠীর সদস্যরা হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও মারামারিতে জড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।
বিশ্বকাপজুড়ে আয়োজকদের প্রধান উদ্বেগ ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ। সে কারণে দুই দলের সমর্থকদের জন্য পৃথক টিকিট বরাদ্দ এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে প্রত্যাশিত সেই সংঘর্ষের পরিবর্তে অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আটলান্টায় আর্জেন্টিনা সমর্থকদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ সমাবেশে সান লরেঞ্জো ও হুরাকানের উগ্র সমর্থক গোষ্ঠী মুখোমুখি হয়। দীর্ঘদিনের বৈরিতার জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের দাবি, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়কার সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটানোর উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল।
জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উসকানিমূলক বার্তা বিনিময় চলছিল। সান লরেঞ্জোর সমর্থক গোষ্ঠী ‘লা বুটেলেরা’ ২৪ সদস্যের একটি দল নিয়ে বিশ্বকাপে এসেছে। তাদের মধ্যে এমন কয়েকজনও রয়েছেন, যারা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সংঘর্ষে জড়িত ছিলেন।
অন্যদিকে, হুরাকানের সমর্থক গোষ্ঠীর সদস্যরাও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলেন। তবে তাদের থাকার স্থান এবং স্টেডিয়ামে বসার ব্যবস্থা আলাদা থাকায় এত দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার বিকেলে আটলান্টার উন্মুক্ত সমর্থক সমাবেশে বিভিন্ন ক্লাবের সমর্থকদের পাশাপাশি উগ্র সমর্থকরাও উপস্থিত ছিলেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ হুরাকানের ‘পাগোলা’ গ্রুপের কয়েকজন সদস্য সান লরেঞ্জোর সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক স্লোগান দিতে শুরু করেন।
এরপর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে তারা পাশের একটি বারের চেয়ার ছুড়ে মারতে থাকে। পরে কাঠের তক্তা ও লাঠিসোঁটা নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হঠাৎ এই ঘটনায় সাধারণ সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেককে দ্রুত এলাকা ছাড়তে দেখা যায়। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের উপস্থিতির পরও তিনজন উগ্র সমর্থক সংঘর্ষ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকারী আর্জেন্টিনার নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, যেসব উগ্র সমর্থকের পরিচয় নিশ্চিত করা যাবে, তাদের বিরুদ্ধে আর্জেন্টিনার স্টেডিয়ামে আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
উল্লেখ্য, হুরাকান ও সান লরেঞ্জোর কয়েকজন উগ্র সমর্থকের বিরুদ্ধে আগেই স্টেডিয়ামে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। তবে বিশ্বকাপ শুরুর আগে তারা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে সক্ষম হন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে হুরাকানের ‘পাগোলা’ গ্রুপের নেতা সেবাস্তিয়ান পেরোনেও ছিলেন। গত বছর সান লরেঞ্জোর বিপক্ষে ডার্বি ম্যাচে গ্যালারিতে সংঘর্ষে জড়ানোর কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী শুধু আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের নয়, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের উগ্র সমর্থকদের কর্মকাণ্ডের ওপরও বাড়তি নজরদারি শুরু করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে