ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে চমক
স্পোর্টস ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে যাবেন লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। তবে প্রতিপক্ষ ইংল্যান্ডের শক্তি ও কৌশল বিবেচনায় দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে আমরা দলে কিছু পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য সেরা একাদশ মাঠে নামানো। ছেলেরা সবাই দারুণ ছন্দে আছে।’
যদিও কোচ কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি, তবু ধারণা করা হচ্ছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো একাদশে বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে। তবে মাঝমাঠে একটি চমক দেখা যেতে পারে।
গুঞ্জন রয়েছে, আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রিগো ডি পল এবার শুরুর একাদশে নাও থাকতে পারেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাকে ফর্মের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। ডি পল বেঞ্চে থাকলে তার জায়গায় নিকোলাস গঞ্জালেজ অথবা হুলিয়ানো সিমিওনেকে দেখা যেতে পারে।
নিকোলাস গঞ্জালেজ সুযোগ পেলে বাম উইংয়ে খেলবেন। অন্যদিকে অ্যাটলেতিকো মাদ্রিদের হুলিয়ানো সিমিওনেকে একাদশে রাখলে সেটি হবে বড় চমক, কারণ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন।
এদিকে রাইট-ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়েলের তুলনায় নাহুয়েল মলিনাই কিছুটা এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ানো সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ, লেয়ান্দ্রো পারেদেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?