ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চীনে নতুন ভাইরাসের হদিস, আবারও মহামারির আশঙ্কা
ডুয়া ডেস্ক : চীনে মানুষের মধ্যে ছড়াতে সক্ষম নতুন এক করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। "এইচকেইউ৫-কোভ-২" নামের এই ভাইরাসটির গঠন মহামারি সৃষ্টিকারী আগের ভাইরাসগুলোর সঙ্গে বেশ মিল রয়েছে, যা বিশ্বজুড়ে নতুন মহামারির আশঙ্কা সৃষ্টি করেছে।
চীনের উহানের ‘ইনস্টিটিউট অব ভাইরোলজি’ গবেষণায় ভাইরাসটির অস্তিত্ব বাঁদুরের মধ্যে শনাক্ত করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর সঙ্গে মার্স ভাইরাসের সম্পর্ক রয়েছে। মার্স করোনা ভাইরাস অত্যন্ত মারাত্মক, যেখানে সংক্রমিত ব্যক্তিদের প্রায় ৭৫ শতাংশ মৃত্যুবরণ করে। নতুন এই স্ট্রেন নিয়ে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক নজর রাখছেন।
সংক্রামকবিদ শি ঝেংলি নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন । করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ‘ব্যাটওমেন’ নামে পরিচত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি।
গবেষণায় দেখা গেছে, এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করতো কোভিড-১৯।
সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ। যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে।
মার্স ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মাত্র দুইজন আক্রান্ত হয়েছেন, যারা ২০১৪ সালের মে মাসে মধ্যপ্রাচ্যে অবস্থান করেছিলেন। এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। নতুন শনাক্ত হওয়া এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত।
গবেষণায় দেখা গেছে, মারবেকোভাইরাস মিঙ্ক ও প্যাঙ্গোলিনের দেহে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই প্রাণীদের মাধ্যমে ভাইরাসটি বাঁদুর থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তথ্যসূত্র: ডেইলি মেইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)