ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কাতারের সাবেক আমিরের শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ। তার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অংশ নেবেন। একই সঙ্গে দেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর গুলশানে কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও নিজের পক্ষ থেকে কাতারের সরকার, রাজপরিবার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
মির্জা ফখরুল জানান, শোক প্রকাশের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করে কাতারের আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাবে।
কাতারের আমিরের দপ্তর রোববার শেখ হামাদের মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। তার আমলেই ১৯৯৬ সালে আল-জাজিরা টেলিভিশনের যাত্রা শুরু হয়। ২০১৩ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের এই শোক ও আনুষ্ঠানিক অংশগ্রহণ দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)