ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় মৃ/ত্যুর হুমকি সরলথকে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্তই যেন নরওয়ের ভাগ্য বদলে দেয়। জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। আর ওই ম্যাচের একটি মুহূর্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর হুমকি পর্যন্ত পেতে হয়েছে নরওয়ের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথকে।
ম্যাচের গুরুত্বপূর্ণ এক সময়ে নিজেদের অর্ধ থেকে বল কেড়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে নরওয়ে। সামনে ছিলেন কেবল সরলথ, আর্লিং হালান্ড এবং ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। দুই বনাম এক পরিস্থিতিতে হালান্ডকে সহজেই পাস দেওয়ার সুযোগ থাকলেও সরলথ নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে তার নেওয়া শট স্টোনস আটকে দেন। সুযোগটি কাজে লাগাতে পারলে নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারত।
এর কয়েক মিনিট পরই সমতায় ফেরে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় থ্রি লায়ন্স।
ম্যাচ শেষে নিজের হতাশার কথা স্বীকার করেন সরলথ। তিনি বলেন, ‘খুব কঠিন লাগছে। কিছু সিদ্ধান্ত আমি আরও ভালোভাবে নিতে পারতাম। তবে জানি, ভবিষ্যতে আরও সুযোগ আসবে। অবশ্যই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন কিছু ঘটলে সেটা মেনে নেওয়া কঠিন।’
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরলথকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা, যা একপর্যায়ে মৃত্যুর হুমকিতেও রূপ নেয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সরলথের সঙ্গী লেনা সেলনাস।
তিনি বলেন, ‘বিশ্বকাপ আর ফুটবল যেমন অনেক আনন্দ নিয়ে আসে, তেমনি অনেক ঘৃণাও নিয়ে আসে। আমি শুরুতে এসব উপেক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু এমন মন্তব্য দেখার পর আর চুপ থাকা সম্ভব হয়নি।’
লেনা সেলনাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সরলথকে উদ্দেশ্য করে ‘তুমি মারা যাবে’ কিংবা আত্মহত্যার আহ্বান জানিয়ে একাধিক বার্তা পোস্ট করা হয়েছে।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নরওয়ের প্রধান কোচ স্তোলে সোলবাক্কেনও। তিনি বলেন, ‘এ কারণেই আমি ছেলেদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিই। বিশেষ করে এমন পরিস্থিতির পর খেলোয়াড়দের জন্য এটি খুবই কঠিন হয়ে ওঠে।’
বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি সিদ্ধান্ত বা একটি মিস করা সুযোগ একজন ফুটবলারের ওপর কতটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, সরলথের ঘটনাকে তারই আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?