ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা
ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) পরিষদের কোষাধ্যক্ষ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একজন সম্মানিত উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমানিত করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তোলা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়।’
এতে আরও বলা হয়, ‘উপাচার্য ও শিক্ষকদের উপর হামলা একটি ঘৃণ্য এবং গর্হিত অপরাধ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে যে, যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের মারমুখী আচরণ, বিশেষ করে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।’
পারিষদের সদস্যবৃন্দ কুয়েটের উপাচার্যের উপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
পারিষদের সদস্যবৃন্দ আরও বলেন, “যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)