ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, চলছে ফুলব্রাইট স্কলারশিপের আবেদন

২০২৬ জুলাই ১১ ১৪:৫৮:৩৮

বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, চলছে ফুলব্রাইট স্কলারশিপের আবেদন

পার্থ হক:যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৭–২৮ সেশনে। যুক্তরাষ্ট্র সরকারের এ আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় বিশ্বের ১৬০টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার হাজার শিক্ষার্থী দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান। এ বছরের আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ভিসা সহায়তা, বিমান ভাড়া, টিউশন ফি, আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনার অর্থসহ বিভিন্ন সুবিধা পাবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদারের লক্ষ্যেই দেশটির সরকারের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি হিসেবে ফুলব্রাইট প্রোগ্রাম পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, দ্য আর্টস, সাইকোলজি এবং সিকিউরিটি স্টাডিজ বিষয়ে এ বৃত্তির আওতায় উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।

এ শিক্ষা কার্যক্রমে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অগ্রাধিকারপ্রাপ্ত আবেদনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং বেসরকারি সংস্থায় কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের কর্মকর্তারা।

যারা আবেদন করতে পারবেন:

বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

যাঁরা আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেননি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নন, তাঁরা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেননি—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও যোগ্য বলে বিবেচিত হবেন।

যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক, সে বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোয়েফলে ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।

আবেদনের সময় আবেদনকারীকে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

উচ্চমাধ্যমিক-পরবর্তী সময়ে অধ্যয়ন করা সব শিক্ষাপ্রতিষ্ঠানের (স্নাতক ও স্নাতকোত্তর) একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র জমা দিতে হবে।

তিনজন সুপারিশকারী অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড করবেন।

একাডেমিক রেকর্ড-সংক্রান্ত তথ্যের ফরম পূরণ করতে হবে, যা অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে।

টোয়েফল বা আইইএলটিএসের স্কোর জমা দিতে হবে।

জিআরই অথবা জিম্যাট স্কোর থাকলে সেটিও জমা দেওয়া যাবে। কোনো আবেদনকারী আগে এসব পরীক্ষা দিয়ে থাকলে প্রাপ্ত নম্বর অনলাইন আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই ২০২৬ বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন ফরম, আবেদনসংক্রান্ত নির্দেশনা এবং বিস্তারিত তথ্য নির্ধারিত লিংকের মাধ্যমে পাওয়া যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এছাড়া আরও বিস্তারিত জানতে[email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত